জনগণের কল্যাণে নতুন আইন তৈরির সুপারিশের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের কল্যাণে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়নের সুপারিশ করতে আইন কমিশনকে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ আইন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তাঁদের এ পরামর্শ দেন তিনি। এ সময় বিদ্যমান আইন আধুনিকায়নের জন্য প্রচেষ্টা চালানোরও তিনি আহ্বান জানান।
সাক্ষাতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ৪ জুন অনুষ্ঠেয় কমিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। এ ছাড়া সাক্ষাতে কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তাঁরা।