জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমানুষের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষক-শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনেই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সুইডেনের সংসদ সদস্য জেন্স হোমের নেতৃত্বে সুইডিশ বামপন্থী দলের তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
দরিদ্র ও বিপন্ন জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, গত আট বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪৭ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে এবং অতিদারিদ্র্যের হার ২৪ শতাংশ থেকে নেমে ১২ শতাংশ হয়েছে।