জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় সহায়তা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন, বিধিমালা এবং প্রবিধিমালা বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠা করতে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সহায়তার জন্য সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে গঠিত উপদেষ্টা কমিটির মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন।
গতকাল শনিবার খুলনা নগরের একটি হোটেলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইনের বস্তবায়ন জোরদার করতে তথ্য কমিশন বাংলাদেশ ও মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এবং ইউকে এইড ও বিশ্বব্যাংকের সহায়তায় এমআরডিআইয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে নবগঠিত উপদেষ্টা কমিটির সদস্যদের তথ্য অধিকারবিষয়ক পরামর্শ, তদারকি, সমন্বয় এবং এর বাস্তবায়নে করণীয় দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়। বিজ্ঞপ্তি।