প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী নির্বাচন কী পদ্ধতিতে হবে সে জন্য জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। দেশের মানুষ তেমন একটি নির্বাচন চায়, যাতে দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। এ জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা। গত সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আগামী জাতীয় নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য করা সম্ভব’ শীর্ষক ছায়া সংসদের প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, জনগণ চলমান গণতন্ত্রকে কার্যকর করতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছায়া সংসদে সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুখোমুখি হয়। বিজ্ঞপ্তি।