জনগণের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। বেসরকারি সংস্থা ওডেব আয়োজিত অনুষ্ঠানটি গতকাল বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যূথিকা সরকার এবং আনোয়ারা সদর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ ও পরিষদের সদস্যরা।