জনগণের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী একই মঞ্চে ‘জনগণের মুখোমুখি’ হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) গত বুধবার সন্ধ্যায় উপজেলার শারিকতলা বাজার-সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী জি এম ফিরোজ রব্বানী, বিএনপির মোস্তফা কামাল ফকির, স্বতন্ত্র ফিরোজা আক্তার, মো. মাসুম বিল্লাহ ও মিরাজুর রহমান উন্নয়ন-ভাবনা ও অঙ্গীকার ব্যক্ত করেন।