জনগণের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ স্লোগান নিয়ে দিনাজপুরের কাহারোলে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাহারোলের পশ্চিম সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩১ মার্চ অনুষ্ঠেয় ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও জনগণকে নিয়ে নির্বাচন-পরবর্তী পরিকল্পনা, সমস্যা ও সম্ভাবনা, প্রতিশ্রুতি তুলে ধরতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার। বানেশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শহীদুল্লাহ, সুজন দিনাজপুরের সভাপতি বেলাল উদ্দীন শিকদার প্রমুখ। অনুষ্ঠানে রসুলপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম এবং বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে বদিউল আলম মজুমদার উপস্থিত জনগণকে নিয়ে শপথ পাঠ করান।