জনগণের রায় বানচাল করতেই পিলখানার ঘটনা ঘটানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা গতকাল অভিযোগ করেছেন, বিরোধী দল বিডিআর বিদ্রোহে সরকার পতনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।বিরোধী দল হত্যার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, এদের চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। ডাক এলেই রাজপথে নেমে পড়তে হবে।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বিরোধী দল হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। আবারও তারা হত্যার মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, ‘বিরোধী দল যদি মি;/ছিল করে, তাহলে আমরা এমন মিছিল করব যে তাদের আর দেখাই যাবে না।’দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা নির্বাচন, আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই অশুভ শক্তিই জনগণের রায়কে বানচাল করতে পিলখানার ঘটনা ঘটিয়েছে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পিলখানায় সেনা হত্যাকাণ্ডের মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা করার কথা উল্লেখ করে বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর চেষ্টা চলছে। তিনি মন্তব্য করেন, ‘সরকার কচুর পাতার পানি না যে টোকা দিলেই জনসমর্থিত এই সরকার পড়ে যাবে। তাদের কোনো চক্রান্ত সফল হবে না।’বিডিআর বিদ্রোহের পর স্বাধীনতাবিরোধী শক্তি এবার রাজশাহী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এবার রগকাটা জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদেরও বিচার হবে।’স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিডিআর বিদ্রোহের নামে যারা নির্বাচিত সরকার উত্খাত এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চালিয়েছিল, তাদের মুখোশ উন্মোচন করতে হবে।বিডিআর বিদ্রোহের সময় সমঝোতা আলোচনায় অংশ নেওয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কী কারণে এবং দুবাই থেকে কার টেলিফোন পেয়ে ওই সময় খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছেড়ে তিন দিন পালিয়ে ছিলেন, সেটাও খতিয়ে দেখতে হবে।’প্রচার সম্পাদক নূহ-উল আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন আবদুল মতিন খসরু, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মোনাজাত করা হয়।