তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শনিবার দুপুরে ঢাকার দোহারে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও প্রদর্শনী কেন্দ্র নির্মাণের জায়গা পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্র নির্মাণের জন্য আড়িয়ল বিলসহ কয়েকটি স্থানের কথা উল্লেখ করেন।
আবদুল মুহিত বলেন, এ সরকার উন্নয়ন দিয়ে শুরু করেছিল, উন্নয়ন দিয়ে শেষ করবে। ঢাকার ওপর অব্যাহত জনগণের চাপ কমাতে বুড়িগঙ্গার দক্ষিণে একটি উড়াল সেতুর প্রস্তাবনা রয়েছে। তাই এ অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের সমেঞ্চলন কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যার জন্য ৩০ একর উঁচু জমির প্রয়োজন। আগামী জুলাই-আগস্টের মধ্যে এর নির্মাণকাজ শুরু করা হবে।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে মাত্র। ইউনূসের গ্রামীণ ব্যাংক লুট করার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।