জনগণের সঙ্গে সম্পর্ক না রাখাতেই সিটি নির্বাচনে পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই চার সিটি নির্বাচনে আওয়ামী লীগের 
পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শনিবার দুপুরে ঢাকার দোহারে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও প্রদর্শনী কেন্দ্র নির্মাণের জায়গা
পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্র নির্মাণের জন্য আড়িয়ল বিলসহ কয়েকটি
স্থানের কথা উল্লেখ করেন।
গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে কর্মকর্তাদের
নিয়ে বৈঠক করা হয়েছে মাত্র। ইউনূসের গ্রামীণ ব্যাংক লুট করার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।