জনগণের সঙ্গে সম্পর্ক না রাখাতেই সিটি নির্বাচনে পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল শনিবার দুপুরে ঢাকার দোহারে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও প্রদর্শনী কেন্দ্র নির্মাণের জায়গা পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্র নির্মাণের জন্য আড়িয়ল বিলসহ কয়েকটি স্থানের কথা উল্লেখ করেন।আবদুল মুহিত বলেন, এ সরকার উন্নয়ন দিয়ে শুরু করেছিল, উন্নয়ন দিয়ে শেষ করবে। ঢাকার ওপর অব্যাহত জনগণের চাপ কমাতে বুড়িগঙ্গার দক্ষিণে একটি উড়াল সেতুর প্রস্তাবনা রয়েছে। তাই এ অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের সমেঞ্চলন কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যার জন্য ৩০ একর উঁচু জমির প্রয়োজন। আগামী জুলাই-আগস্টের মধ্যে এর নির্মাণকাজ শুরু করা হবে। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে মাত্র। ইউনূসের গ্রামীণ ব্যাংক লুট করার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।