জনগণের সাহায্য ছাড়া পুলিশ সফল হতে পারবে না: সাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের সাংসদ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণ পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এককভাবে সফল হতে পারবে না। সবাইকে অপরাধ-সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

গতকাল শনিবার খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান রোডে মাদক-সংক্রান্তে সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী এ কথা বলেন। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খান। বিজ্ঞপ্তি।