জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনকে সাধারণ মানুষের একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করা হলে তারা সিটি করপোরেশনের যেকোনো পদক্ষেপকে সমর্থন করবে।
মেয়র আনিসুল হক রাষ্ট্রপতিকে জানান, বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন পর্যায়ক্রমে ৭২টি কনটেইনার নির্মাণ করবে।
বড্ডিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ: বাসস জানায়, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভেদান্ত ধর্মমিত্র মহাথেরো।