জনজীবনের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁরা বলেন, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি, দখলদারি, সন্ত্রাস, ক্রসফায়ার, নারী নির্যাতন, বিদ্যু ৎ-গ্যাস-পানি সংকট, যানজট, বেকারত্বসহ নানা সমস্যায় দেশবাসী আজ জর্জরিত। সিপিবির উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে শুরু হওয়া ‘জাগরণ অভিযাত্রা’র বিভিন্ন কর্মসূচিতে নেতারা এই দাবি করেন। এসব সমাবেশে বক্তব্য দেন সৈয়দ আবু জাফর আহমেদ, রুহিন হোসেন, আহসান হাবিব, ফজলুর রহমান, আবুল হোসেন প্রমুখ।গতকাল পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, পটুয়াখালী, বরিশাল, রাজবাড়ী, ফরিদপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় জনসভা, সমাবেশ, পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘জাগরণ অভিযাত্রা’ অনুষ্ঠিত হয়।