জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার নিয়োগ পরীক্ষা ২৪ মার্চ
জনতা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ পরীক্ষা ২৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। জনতা ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঢাকা সিটি করপোরেশনের মধ্যে অবস্থিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। রোল ১০০০০১ থেকে ২২৫৫০০ সকাল ৯টা থেকে ১০টা এবং রোল ২২৫৫০১ থেকে ৩৫৩২০০ বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।
পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।