নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জনতার কাছে কোনো অপশক্তিই দাঁড়াতে পারে না। জনগণ যখন জেগে ওঠে, তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়।গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এম ডব্লিউ উচ্চবিদ্যালয় মাঠে ব্যানার বৃত্তি প্রকল্পের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন।মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাদের সমাজে নারীরা এখনো অবহেলিত-নির্যাতিত। নারীরা প্রতিটি পর্যায় থেকে অবহেলার শিকার হন। এমনকি পরিবার থেকেও তাঁদের অবহেলার পাত্র বানিয়ে রাখা হয়।’ তিনি বলেন, অনেক বাবা-মা মেয়েদের স্কুলে পাঠাতে চান না। মেয়েরা একটু বড় হলেই পরিবারের কর্তারা তাদের বিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু তাঁরা ভুলে যান, ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার। তাদেরও কিছু করে দেখানোর যোগ্যতা আছে।মেয়র আইভী তাঁকে নির্বাচিত করায় সিদ্ধিরগঞ্জবাসীকে ধন্যবাদ জানান।ব্যানার বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজউকের উপসচিব মো. রোকন উদ-দৌলা, বাংলাদেশ মানবকল্যাণ সোসাইটির সভাপতি রোকসানা হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের ২৩টি স্কুলের চতুর্থ থেকে নবম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।