প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে জনতার মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। স্থানীয় কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউপি মিলনায়তনে সংগঠনের সভাপতি মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া, বিএনপির প্রার্থী মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মিছবাহউজ্জামান চৌধুরী ও একরার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সি এম মুত্তালিব, সেলিম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান চৌধুরী প্রমুখ।