প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ কাল রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে হিন্দা উচ্চবিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা জনতার মুখোমুখি হন। সচেতন নাগরিক সমাজ আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বড়াইল ইউনিয়নকে সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত করে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে নিজ নিজ পরিকল্পনার কথা জনসমক্ষে তুলে ধরেন প্রার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুবুর রহমান। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আশরাফ আলী মণ্ডল, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও ওবায়দুর রহমান চৌধুরী। l ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি