জনতার মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভোট দিন, দেখে শুনে বুঝে দিন’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়েছেন। ভূরুঙ্গামারী গণগ্রন্থাগারের উন্মুক্ত মঞ্চে গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় এই অনুষ্ঠানের আয়োজন করে ভূরুঙ্গামারী প্রেসক্লাব ও কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি। প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হোরায়রা। প্রার্থীরা স্থানীয় লোকজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম