জনতার মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থী নির্বাচিত হলে স্বচ্ছ ও জবাবদিহির মাধ্যমে পৌরসভা পরিচালনার অঙ্গীকার করেছেন। সুজন টাঙ্গাইল শাখা স্থানীয় শহীদ মিনারে গতকাল প্রতিদ্বন্দ্বী চার মেয়র প্রার্থীকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের জামিলুর রহমান, বিএনপির মাহমুদুল হক, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল কাদের ও খেলাফত মজলিশের প্রার্থী হাসনাত আল-আমীন জনগণের উদ্দেশে বক্তব্য দেন।