জনতার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এক মঞ্চ থেকে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচিত হলে জনগণের সেবায় সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকারও করেন। গত বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে জনতার মুখোমুখি ওই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার হিসেবে অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীদের শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে রহমতপুরে আওয়ামী লীগের প্রার্থী মৃধা মুহাম্মদ আকতার উজ-জামান মিলন, ওয়ার্কার্স পার্টির শাহিন হোসেন, ইসলামী আন্দোলনের মাওলানা আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।