রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সোমবার বিকেলে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে কাউন্সিলর পদপ্রার্থীদের জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এক প্রার্থীর বক্তব্যের জের ধরে এই সংঘর্ষ হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা শহরের মুলাটোল উচ্চবালিকা বিদ্যালয় মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন। বিকেল চারটার দিকে কাউন্সিলর পদপ্রার্থী বহলুল ইসলাম বক্তব্য দেন। এর জের ধরে তাঁর সমর্থক ও কাউন্সিলর পদপ্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মো. মারুফ (৩৮) নামের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সুজনের মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজন ঘটনা।