জনতার মুখোমুখি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া তাঁদের তেমন কিছু করার নেই। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া তিন চেয়ারম্যান পদপ্রার্থী এই অভিন্ন মত প্রকাশ করেছেন। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে তিন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত ফরিদুল ইসলাম, জাতীয় পার্টি-সমর্থিত আহমেদ শফি এবং জামায়াত সমর্থিত-মুজিবুর রহমান। বিএনপি-সমর্থিত প্রার্থী মোকাররম হোসেন এতে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অপর দুই প্রার্থী অনুষ্ঠানে অংশ নেননি।