জনতার রায় মেনে নেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের চার মেয়র পদপ্রার্থী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নির্বাচনে গণরায় যাঁর পক্ষেই যাক, তা মেনে নেওয়ার অঙ্গীকার করেন। গত সোমবার জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে একই মঞ্চে দাঁড়িয়ে তাঁরা এ অঙ্গীকার করেন।সুশাসনের জন্য নাগরিক (সুজন), জয়পুরহাট শাখা এবং জয়পুরহাট জেলা নাগরিক কমিটির উদ্যোগে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে জয়পুরহাট পৌরসভার চার মেয়র পদপ্রার্থী এক মঞ্চে উঠে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা হলেন আজিজ মোল্লা, ফজলুর রহমান, নন্দলার পার্শী ও নজরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা নাগরিক কমিটির সভাপতি আবদুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুজনের সমন্বয়ক দিলীপ কুমার সরকার।অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থীরা তের দফার অঙ্গীকারনামায় স্বাক্ষর করে আলোকিত জয়পুরহাট পৌরসভা গড়ার প্রতিশ্রতি দেন।