জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল রোববার স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ভূমিকা নিয়ে সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অধিকাংশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় বক্তারা হতাশা প্রকাশ করেছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে জনউদ্যোগ (সিভিআইপিএস) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম মৌলভীবাজার কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে। সংলাপে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আয়োজক কর্তৃপক্ষ এসব ইউপির চেয়ারম্যানদের হাতেহাতে চিঠি পৌঁছে দেয়। অংশগ্রহণকারীদের ভাষ্যমতে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর জায়ফরনগর ইউপির সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সেখানে শুধু জায়ফরনগর ইউপির চেয়ারম্যান, কয়েকজন ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, সচিব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।