প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে দুই দিনব্যাপী কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় দাতা সংস্থা জাইকার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আর কে দত্তের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একরামুল আলম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চিকিৎসা কর্মকর্তা মুনমুন, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, রাশেদুল আলম রাসেল, খোকন মোল্লা, আনিসুর রহমান ও মমিন আলী বক্তব্য দেন। মোট উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১০০ জন নির্বাচিত জনপ্রতিনিধি প্রশিক্ষণ নেবেন।