জনপ্রতিনিধিদের সরাসরি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় আনা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হওয়ায় আমাদের অগ্রগতি থমকে দাঁড়িয়েছে। এ অবস্থার অবসানের জন্য প্রশাসনিক, আর্থিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণসহ সমন্বিত জাতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা তৈরি করা উচিত। জনপ্রতিনিধিদের সরাসরি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় নিয়ে আসা উচিত।গতকাল রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। অঙ্গীকার বাংলাদেশ, গভর্নেন্স, কোয়ালিশন ও গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।