জনপ্রতিনিধিদের সেবক হিসেবে কাজ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রতিনিধিদের মনিব হচ্ছে জনগণ। সেই জনগণের সেবা করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। জনপ্রতিনিধিদের জনগণের সেবায় আন্তরিক হতে হবে।গতকাল মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভায় প্রধান অতিথি হিসেবে হুইপ মির্জা আজম এ কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাজাদা বুলবুল, আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, করইচড়া ইউনিয়নের মোখলেছুর রহমান, জোড়খালী ইউনিয়নের আলমগীর হোসেন, সিধুলী ইউনিয়নের সিরাজুল ইসলাম বাদল ভূঁইয়া, চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. মজনু ফকির প্রমুখ।