জনপ্রত্যাশা পূরণে আ.লীগ ব্যর্থ হয়েছে: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ২৩ দফার ভিত্তিতে ১১ দল আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন ও সরকার গঠন করে। কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সন্ত্রাস, হত্যা, লুটপাট, চাঁদাবাজির মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জোট শরিকদের অবমূল্যায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, মৌলবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সঙ্গে আপস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। গতকাল শুক্রবার সকালে ফুলতলা মহিলা কলেজ মিলনায়তনে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নেও সরকার সময়ক্ষেপণ করেছে। এ বিচার নিয়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে ব্যর্থ হওয়ায় যুদ্ধাপরাধীরা একে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলতে সক্ষম হয়েছে।