জনপ্রশাসনে ২৫৬ জন কর্মকর্তা উপসচিব হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে ২৫৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। এ বিষয়ে রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশির ভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। যাঁদের মধ্যে অনেকেই আবার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে গত আগস্টে অতিরিক্ত সচিব পদে এবং সেপ্টেম্বরে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।