জনবল সংকটে বরিশাল জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনবল সংকটের কারণে বন্ধ রয়েছে বরিশাল জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগ। সাধারণ রোগীদের বেশি খরচে বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে হচ্ছে।জানা গেছে, বরিশাল ১০০ শয্যার জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে চিকিৎসকের পদ দুটি ও টেকনিশিয়ানেরও দুটি পদই বর্তমানে শূন্য। এতে প্যাথলজি বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্যাথলজি বিভাগ বন্ধ থাকায় সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে।’