জনবলসংকটের কারণে ১৩৯টি স্টেশন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন বলছে, জনবলসংকট এবং স্টেশন মাস্টারের শূন্যপদ পূরণ না করার কারণে দেশে ৪০৪টি রেলওয়ে স্টেশনের মধ্যে ১৩৯টি স্টেশন বন্ধ রয়েছে। ফলে দৈনিক গড়ে পাঁচ লাখ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে রেল কর্তৃপক্ষ।
ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক এস এন ভট্টাচার্যের সই করা এই বিবৃতিতে বলা হয়, বর্তমানে ৪০৪টি স্টেশনের জন্য ১ হাজার ২০৫টি স্টেশন মাস্টারের পদ আছে। কিন্তু এখন কর্মরত আছেন ৬১৯ জন। শূন্যপদ আছে ৫৮৬টি। চলতি বছর আরও ১৫ জন অবসর নেবেন। এ ছাড়া ট্রেন পরিচালনায় সম্পৃক্ত সান্টিং কর্মচারীর ২ হাজার ১১৩টি পদের মধ্যে ১ হাজার ৩৯টি পদই শূন্য।
অবিলম্বে এসব শূন্যপদ পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঝুঁকি নিয়ে এবং নিয়মবহির্ভূতভাবে ট্রেন পরিচালনা করা হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। স্টেশন মাস্টার-শূন্যতা এবং স্টেশন বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ে কাঙ্ক্ষিত সুফল পাবে না। বিজ্ঞপ্তি।