জনবসতি ও ফসলি জমিতে ইটভাটা কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে জনবসতি ও ফসলি জমিতে ইটভাটা স্থাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন।
গতকাল ‘পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন, দিনাজপুরে জনবসতি ও ফসলি জমিতে শতাধিক ইটভাটা স্থাপন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়, দিনাজপুরের ১৩টি উপজেলায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ৫০টির। ... এ ভাটাগুলোয় ইট পোড়ানো হয় চিমনির মাধ্যমে। অবৈধ ইটভাটার অধিকাংশই বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, ঘোড়াঘাট ও বিরামপুরে অবস্থিত।
প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে রুল দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও স্বরূপ কান্তি দেব।