জনরোষে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গাজমি-সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে রোষানলে পড়েছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) প্রভাত চন্দ্র ধর। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলশী থানার ঢেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢেবার পাড় এলাকায় একটি মামলার তদন্ত করতে যান পরিদর্শক প্রভাত ও আরও চার পুলিশ। এ সময় স্থানীয় নারী-পুরুষেরা পুলিশের ওপর চড়াও হন বলে জানা গেছে।