জনশক্তি রপ্তানি এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে: দীপু মনি
জনশক্তি রপ্তানি খাতকে এগিয়ে নিতে সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল সোমবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। তবে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে ছিলেন না।
ইফতারের আগে আলোচনা সভায় বায়রার পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রবাসীকল্যাণমন্ত্রীর কারণে জনশক্তি রপ্তানি খাত এখন সংকটে।