জনশক্তি রপ্তানি এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানি খাতকে এগিয়ে নিতে সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল সোমবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। তবে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে ছিলেন না।ইফতারের আগে আলোচনা সভায় বায়রার পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রবাসীকল্যাণমন্ত্রীর কারণে জনশক্তি রপ্তানি খাত এখন সংকটে।