জনসংখ্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে খুলনায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ পালিত হয়েছে। গতকাল সকালে খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এর আগে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে নগরের নিউমার্কেট প্রাঙ্গণ থেকে জাদুঘর পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুস্থতার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। সুস্থ জাতির জন্যই মা ও শিশুর প্রজনন স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১৩ জন শ্রেষ্ঠ কর্মী এবং ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।