স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর সঙ্গে সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে স্বাস্থ্য বিভাগের সব সফলতা ম্লান হয়ে যাবে।গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলায় অসংক্রামক রোগ (এনসিডি) মডেল উপজেলা পাইলটিং গ্রোগ্রামের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সাতক্ষীরা জেলার সিভিল সার্জন এস জেড আতীকের সভাপতিত্বে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ, এনসিডি প্রোগ্রামের উপব্যবস্থাপক এ কে এম জাফর উল্লাহ, খুলনা বিভাগীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের পরিচালক রবিউল হক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক এ কে এম আবদুস সামাদ মিয়া ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। এ ছাড়া বক্তব্য দেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক সাংসদ মুনসুর আলী, মোখলেছুর রহমান প্রমুখ।