জনসংখ্যা নিয়ন্ত্রণে বাজেটে বরাদ্দ বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এই সুপারিশ করা হয়।সূত্র জানায়, সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের পরামর্শ দেওয়া হয়। এ জন্য আগামী তিন মাসের মধ্যে সারা দেশের সব শূন্যপদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া শেষ করার সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ উদ্ভাবনী পুরস্কার-২০১১-এর জন্য নির্বাচন করা হয়েছে।কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ডা. আমানউল্লাহ, মতিউর রহমান, মুরাদ হাসান ও জেড আই এম মোস্তফা আলী অংশ নেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব হুমায়ুন কবিরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।