জনসংখ্যা নিয়ে দেশে কারচুপি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, ‘জনসংখ্যা নিয়ে দেশে নানা ধরনের কারচুপি হয়। এরশাদ, খালেদা, হাসিনা—প্রত্যেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পদক পেয়েছেন। কিন্তু দেশের জনসংখ্যা কমেনি।’গতকাল শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক জনসংখ্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সমিতি এ সভার আয়োজন করে।মোজাফ্ফর আহমদ বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যা যে একটি সমস্যা, তা সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হয় না। আগে বলা হতো, শিক্ষার প্রসারে বাল্যবিবাহ বন্ধ হবে। কিন্তু তা হয়নি। কারণ, সমাজে মেয়েরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে; নারীর প্রতি সহিংসতা বেড়েছে। এই বাস্তবতায় জনসংখ্যার গতি কমানো সম্ভব হবে না।’মূল প্রবন্ধে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অধ্যাপক আহমেদ নিয়াজ বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে ভাত খাওয়ার পরিমাণ কমলেও বাংলাদেশে বাড়ছে। তাইওয়ানে ১৯৯০ সালে মাথাপিছু বার্ষিক ভাত খাওয়ার পরিমাণ ছিল ৮০ কেজি, যেটি ২০১০ সালে ৫১ কেজিতে নেমে এসেছে। ভারত, চীন, জাপানেও একইভাবে ভাত খাওয়ার পরিমাণ কমছে। আলোচনা সভা সঞ্চালনা করেন জাতিসংঘ সমিতির মহাসচিব ড. সৈয়দ মো. শাহেদ।