প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জাতীয় জনসংখ্যানীতি চূড়ান্ত করেছে। ১৫ দিনের মধ্যে জনসংখ্যানীতি মন্ত্রিসভায় পাস হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সরকার ‘এক সন্তান’ নীতি গ্রহণ করতে যাচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজ বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সর্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা’। জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দিবসটির সাফল্য কামনা করেছেন।