জনসংখ্যার চাপ হাওরাঞ্চলে দারিদ্র্য বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমগ্র হাওরাঞ্চলেই একটি ফসল উৎপাদিত হয় এবং প্রায় প্রতিবছরই আগাম বন্যায় এই ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফসলের এই ক্ষতি ক্রমে হাওরাঞ্চলের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। পাশাপাশি জনসংখ্যার চাপ হাওরাঞ্চলের দরিদ্রতাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।এসব বাস্তবতার আলোকে হাওরাঞ্চলকে একটি মহাপরিকল্পনায় আনার জন্য বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি পাবলিক ট্রাস্ট ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস’ (সিইজিআইএস) দেশের সাতটি জেলার ৬৭টি উপজেলার বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে মহাপরিকল্পনা প্রস্তুত করার জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা মিলনায়তনে হাওর মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কথা জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত। সিইজিআইএসের সমাজ ও অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সামসুল আলমের পরিচালনায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মৎস্যজীবীসহ বিভিন্ন পেশার লোকজন।জাকির হোসেন চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে হাওরাঞ্চলের উন্নয়ন সম্ভব হবে না। তাদের কাজকর্ম থাকে লুটপাটের। তিনি বলেন, গ্রামাঞ্চলের বিভিন্ন খাল আজ বিলীন হচ্ছে। এগুলোর প্রতি নজর দিতে হবে। সামসুল আলম বলেন, দেশের সাতটি জেলার ৬৭টি উপজেলায় ৪১৪টি হাওর রয়েছে। সিইজিআইএস এর মহাপরিকল্পনা প্রস্তুত করার জন্য দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, হাওরাঞ্চল-অধ্যুষিত জেলাগুলোতে বর্তমান ৪৮ লাখ মানুষের বসবাস।