জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার একই দিনে তাঁকে চারটি চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলাউদ্দিন প্রথম আলোকে জানান, প্রথম চিঠিতে তাঁকে জনসংযোগ বিভাগ থেকে লাইব্রেরিতে বদলি, দ্বিতীয় চিঠিতে তাঁকে এর আগে দেওয়া খণ্ডকালীন সাংবাদিকতা করার অনুমতি বাতিল এবং শেষ দুটি চিঠিতে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয়।