জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও নড়াইলের ১০টি উপজেলার বিজনেস মেম্বার অর্গানাইজেশনের (বিএমও) ২০ জন প্রতিনিধিকে জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।বেসরকারি প্রতিষ্ঠান ক্যাটালিস্টের সহযোগিতায় ‘মিডিয়ার সাথে ফলপ্রসূ যোগাযোগ ও সম্পর্ক’ শিরোনামে যশোরে ১১ মে থেকে দুই দিনের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বিএমও প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এস করিম। প্রশিক্ষণ পরিচালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক এম শামসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক খালেদ মুহিউদ্দীন এবং ইমপ্যাক্ট পিআরের প্রধান নির্বাহী সাবরিনা জামান। কর্মশালা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন। বিজ্ঞপ্তি।