জনসংহতি সমিতির এম এন লারমা গ্রুপের সদস্যকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বাড়িবিন্দুঘাট এলাকায় জনসংহতি সমিতির এম এন লারমা গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনায় এম এন লারমা গ্রুপ সন্তু গ্রুপকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সন্তু গ্রুপ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে বাড়িবিন্দুঘাটের সড়ক দিয়ে এম এন লারমা গ্রুপের সদস্য দীপন চাকমা (৩০) যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সড়কের পাশে একটি খালি বাড়ি থেকে চারজন অস্ত্রধারী বের হয়ে তাঁকে ধাওয়া করে। তিনি কাচালং নদীর পাড়ে বালুচরে পড়ে গেলে সেখানে তাঁকে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহাদাৎ আলম ঘটনাস্থল পরির্দশন করেন।