জনসংহতি সমিতির কর্মীকে খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা হেডম্যানপাড়ায় জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার পাঁচজনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে গত মঙ্গলবার সংঘটিত হত্যার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে এখনো মৃতদেহ উদ্ধার ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। জেএসএস নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের এক নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরা পাড়ায় প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার রাতে ক্যহ্লাচিং মারমা ও পুলুমং মারমার নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল জেএসএসের সক্রিয় কর্মী রেদাকসে মারমাকে (২২) বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারা তাঁকে পাড়ার এক পাশে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং লাশ অজ্ঞাত স্থানে গুম করে ফেলে।