জনসংহতি সমিতির বিদ্রোহী দলের সদস্য খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী দলের সদস্য সুভাষচন্দ্র চাকমাকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। সুভাষের বাড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুর্গম মধ্যছড়া পাকুজ্যাছড়ি গ্রামে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক ফারুক হোসেন জানান, সুভাষের স্ত্রী বীণা চাকমা জানিয়েছে সোমবার রাত দুইটার দিকে সশস্ত্র দুই ব্যক্তি দরজা ভেঙে বাড়িতে ঢোকে। বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল। সুভাষ পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি চালায়। পেছন দিক থেকে মাথা ও মেরুদণ্ডে দুটি গুলি লাগলে ঘটনাস্থলে সুভাষের মৃত্যু হয়।