পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে মাটিরাঙ্গার তাইন্দং এলাকায় আদিবাসীদের গ্রামে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল সোমবার রাঙামাটি শহরে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া সঞ্চারকলিপিতে পূর্ণ নিরাপত্তাসহ আদিবাসীদের নিজ নিজ গ্রামে ফিরিয়ে আনা, উপযুক্ত ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ, হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান, পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা ও সশস্ত্র সন্ত্রাসী অপতৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পুনর্বাসিত বাঙালিদের সমঞ্চানজনকভাবে পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। কর্মসূচি পালনকালে বক্তারা অভিযোগ করেন, আদিবাসীদের ওপর হামলায় সেটেলার বাঙালিদের সঙ্গে প্রশাসনের একটি অংশও জড়িত। একজন মোটরসাইকেলচালকের অপহূত হওয়ার সাজানো ঘটনায় আদিবাসীদের সর্বস্বান্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ চক্রান্ত। বক্তারা আরও বলেন, ইউপিডিএফ বারবার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধা ও পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সরকারই এ অবস্থা সৃষ্টির জন্য ইউপিডিএফকে মদদ দিচ্ছে। জনসংহতি সমিতির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার, রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক তুহিন চাকমা। সঞ্চারকলিপি পড়ে শোনান সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। বান্দরবানেও মানববন্ধন: বান্দরবান প্রতিনিধি জানান, একই ঘটনায় বান্দরবানে জনসংহতি সমিতি (জেএসএস) ও সহযোগী সংগঠনগুলো গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এবং বহিরাগত অভিবাসীদের সেটেলার) পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসনসহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি পেশ করেছে। সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে জেএসএস, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মহিলা সমিতির নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। সেখানে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেএসএসের জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, কেন্দীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক, কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জলিমং মারমা, জেলা জেএসএসের সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, পিসিপির জেলা সভাপতি মংস্তু মারমা, সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা। বক্তারা বলেছেন, বহিরাগত বসতি স্থাপনকারী বা সেটেলারদের সাম্প্রদায়িক উসকানি দিয়ে একদিকে আদিবাসীদের ওপর হামলা চালানো হচ্ছে। অন্যদিকে পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফের চাঁদাবাদি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।