জনসংহতি সমিতির লারমা পক্ষের এক সদস্যকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে জ্যোতি বিকাশ চাকমা ওরফে সুমন (৩০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বাঘাইছড়ি থানার পুলিশ নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিকাশ চাকমা দৌড়ে এসে পশ্চিম লাইল্যাঘোনা গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়েন। এ সময় তাঁর পিছু নিয়ে একটি সশস্ত্র দলও ওই বাড়িতে যায়। বাড়ির মালিক কৃপাচন্দ্র চাকমার ভাষ্যমতে, গভীর রাতে চার থেকে পাঁচজন বাড়িতে ঢুকে গুলি করলে বিকাশ ঘটনাস্থলেই মারা যান। তাঁর বুকে পাঁচটি গুলি লেগেছে। তাঁর বাড়ি পার্শ্ববর্তী পাকুজ্যাছড়ি গ্রামে।চলতি বছর প্রতিপক্ষের হামলায় জনসংহতি সমিতির (এম এন লারমা) পাঁচ কর্মী নিহত হলেন বলে জানালেন সংগঠনের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা।নিহত বিকাশের স্ত্রী অমর বালা চাকমা জানান, বিকাশ চাকমা সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ভোরে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছেন।