জনসংহতি সমিতির সমর্থক গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের কাছে রাজদ্বীপ এলাকায় জনসংহতি সমিতির একজন সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জনসংহতি সমিতি। জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক বোধিস্বত্ব চাকমা অভিযোগ করেন, গত শুক্রবার রাতে রাজদ্বীপ এলাকা থেকে তাঁদের সমর্থক জ্যোর্তিময় চাকমাকে (১৯) অপহরণের চেষ্টা করে ইউপিডিএফ। এ সময় জ্যোতির্ময় পালানোর চেষ্টা করলে তাঁকে গুলি করা হয়। এতে জ্যোতির্ময় ডান হাতে গুলিবিদ্ধ হন।